ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তার পদায়ন করা হয়েছে। ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার আ, ফ, ম, আনোয়ার হোসেন খান পিপিএমকে উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-গুলশান বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে পদায়ন করা হয়।
সূত্র: DMP News
🔗 মূল সংবাদ: DMP News →🛡️ BDVOWS Member হোন
Workshop এ ১০-২০% ছাড়, police speed gun alert, community support।
এখনই যোগ দিন →


